ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

লালমনিরহাট জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

লালমনিরহাট জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লালমনিরহাট,  জেলা কমান্ডার আনসার, সহকারী পুলিশ সুপার(বি-সার্কেল), অফিসার ইনচার্জ পাটগ্রাম, হাতিবান্ধা থানাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।


সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমূখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে প্রতিদিন নিজ নিজ এলাকার পূজা মন্ডপ পরিদর্শন এবং প্রতিটি পূজামণ্ডপ উদযাপন কমিটিদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্ট থানার সার্কেল অফিসারবৃন্দ ও অফিসার ইনচার্জদের তৎপর থাকার নির্দেশ দেন এবং সকল পূজা অনুসারীদের শারদীয় শুভেচ্ছা জানান।


ads
ads
ads

Our Facebook Page

↑